শান্তি আলোচনা
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: দ্বিতীয় দফায়ও কাটেনি অনিশ্চয়তা, পাল্টাপাল্টি অভিযোগ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: দ্বিতীয় দফায়ও কাটেনি অনিশ্চয়তা, পাল্টাপাল্টি অভিযোগ

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার অনিশ্চয়তা কাটেনি এখনো। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

নৌ অবরোধ সরালে ইসলামাবাদে আলোচনায় রাজি ইরান: সাঈদ ইরাভানি

নৌ অবরোধ সরালে ইসলামাবাদে আলোচনায় রাজি ইরান: সাঈদ ইরাভানি

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে তেহরান পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ইরানি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিকে হয়ে আসছে ইসলামাবাদে শান্তি আলোচনার সম্ভাবনা

ফিকে হয়ে আসছে ইসলামাবাদে শান্তি আলোচনার সম্ভাবনা

ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর পর দেশটির শাসনব্যবস্থায় যে সংকটের সৃষ্টি হয়েছে, তার প্রভাবে ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের কথা বললেও এখন খোদ তিনি নিজেই দেশটিতে ‘শাসনতান্ত্রিক ফাটলের’ ইঙ্গিত দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়নি ইরান: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়নি ইরান: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি সপ্তাহের শেষ দিকে নতুন দফার শান্তি আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার আগেই বিবিসির কাছে এই মন্তব্য করে  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে বা বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে নতিস্বীকার করানো সম্ভব নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নৌ-অবরোধ না তুললে আলোচনায় ফিরছে না ইরান

নৌ-অবরোধ না তুললে আলোচনায় ফিরছে না ইরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত পাকিস্তানে কোনো আলোচনা প্রতিনিধিদল পাঠাবে না তেহরান। আজ (রোববার, ১৯ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা

ইরান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক আগামী সপ্তাহেই

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক আগামী সপ্তাহেই

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী শুক্রবারের আগেই শুরু হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তানের উচ্চপদস্থ দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরান ‘একটু বেশি চালাকি’ করছে: ডোনাল্ড ট্রাম্প

ইরান ‘একটু বেশি চালাকি’ করছে: ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার ঘোষণা দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ১৮ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে’ এগোচ্ছে। দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দ্বিতীয় দফার সংলাপে বসতে রাজি নয় ইরান: তাসনিম নিউজ

দ্বিতীয় দফার সংলাপে বসতে রাজি নয় ইরান: তাসনিম নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে ইরান এখনো কোনো সম্মতি দেয়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ আজ (শনিবার, ১৮ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদুলু এ তথ্য জানিয়েছে।

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সৌদি , কাতার এবং তুরস্কের উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নতুন পোস্টে ইরান ‘বড় ধরনের ক্ষতিতে’ পড়ছে বললেন ট্রাম্প

নতুন পোস্টে ইরান ‘বড় ধরনের ক্ষতিতে’ পড়ছে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন। এ সময় তার শীর্ষ আলোচক দলের সদস্যরা, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ, ইরানি কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানে রয়েছেন।