এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানে পুনরায় যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত পেন্টাগন। তবে আরাঘচির দাবি, পুনরায় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য চমক অপেক্ষা করছে। পাশাপাশি দেশটির আরও যুদ্ধবিমান ধ্বংসের আগাম হুমকি দেন তিনি।
আরও পড়ুন:
তবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে স্থবিরতার মাঝেই স্বস্তির বার্তা দিল মস্কো। দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্র সহজ করতে রাশিয়া প্রস্তুত বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর গেল ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র- ইসরাইলের যৌথ হামলার মোটিভ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল নিউইয়র্ক টাইমস। গণমাধ্যমটি চলছে, ইসলামি প্রজাতন্ত্রকে হটিয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহনাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ওয়াশিংটন-তেলআবিব।





