হরমুজ প্রণালিতে টোল চাওয়া হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরান: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত
0

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ‘টোল’ বা মাশুল আদায় করা হবে না বলে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। আজ (বুধবার, ২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান আমাদের জানিয়েছে যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল চাওয়া হচ্ছে না।’

তবে তেহরানের এই তথ্যের সত্যতা নিয়ে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘যদি এই তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তবে (শান্তি) আলোচনা অবিলম্বে বন্ধ করে দেয়া হবে!’ মূলত হরমুজ প্রণালিতে মাশুল আদায় নিয়ে দুই দেশের মধ্যে চলমান ধোঁয়াশার মাঝেই ট্রাম্পের পক্ষ থেকে এই নতুন দাবি এলো।

এএম