আর, বিপ্লবী গার্ড কর্পসের হুঁশিয়ারি, আবারও সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আর, ইরানের সঙ্গে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় নতুন করে প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।
আরও পড়ুন:
এদিকে, তাসনিম নিউজ জানায় শান্তি চুক্তি করার আগে যুদ্ধে চলাকালে যুক্তরাষ্ট্রের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত চাইবে ইরান। অন্যদিকে, প্রায় ৮৮ দিন ব্ল্যাকআউটের পর অবশেষে ইরানে ইন্টারনেট সংযোগ সচল হয়েছে। পাশাপাশি আজ থেকে ইরানের তাবরিজ আন্তর্জাতিক বিমানবন্দর সচল হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।




