
সাইবেরিয়ায় প্লেগ গবেষণা কেন্দ্রের কর্মীর মৃত্যু; কোয়ারেন্টিনে দুই শতাধিক মানুষ
রাশিয়ার সাইবেরিয়ায় একটি প্লেগ গবেষণা ইনস্টিটিউটের কর্মীর রহস্যজনক মৃত্যুর পর সতর্কতা হিসেবে প্রায় ২০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঘটনাটির ওপর নিবিড় নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। স্থানীয়ভাবে মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও রুশ কর্তৃপক্ষ একে ‘অজ্ঞাত কারণের নিউমোনিয়া’ বলে উল্লেখ করেছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে।

কিয়েভের নর্দান সেতুতে রাশিয়ার বিমান হামলা; যান চলাচল বন্ধ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ডিনিপ্রো নদীর ওপর অবস্থিত নর্দান সেতুতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আজ (শনিবার, ৩ অক্টোবর ) এ হামলার কথা নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ইউক্রেনের রাজধানীতে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার তীব্র বিমান হামলার মধ্যেই এই ঘটনা ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া থেকে আরও বড় ‘হাইব্রিড’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, বললেন ফ্রিডরিখ মের্ৎস
রাশিয়ার পক্ষ থেকে আরও মারাত্মক ও গুরুতর ‘হাইব্রিড’ হামলার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, কোনো ধরনের হামলা চালানো হলে ইউরোপীয় জোট দ্রুত ও স্পষ্ট জবাব দেবে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সীমান্তে বাড়ছে রুশ হামলার হুমকি, স্নায়ুযুদ্ধের সময়কার শেল্টার চালু করলো পোল্যান্ড
ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে পোল্যান্ডের পূর্ব সীমান্ত লাগোয়া লুবলিন শহরে স্নায়ুযুদ্ধের আমলের একটি পুরোনো বিমান হামলা প্রতিরোধী ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র (এয়ার রেইড শেল্টার) পুনরায় চালু করা হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় এবার কৌশলগত এক পরিবর্তন আনা হয়েছে শেল্টারটির জরুরি বহির্গমন পথটি পূর্ব দিকের বদলে পশ্চিমমুখী করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইউরোপের অস্ত্র কারখানা, মস্কোর সতর্কতা
ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনকারী ইউরোপের যেকোনো কারখানা রাশিয়ার সামরিক হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক সংবাদ ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন।

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা, কিয়েভে প্রাণহানি ৪
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এসব হামলায় শহরের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরো কিয়েভ শহর ঘন ধোঁয়ায় ঢেকে যায় বলে বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত অন্তত ৯
ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে রুশ ড্রোন হামলায়ও অন্তত একজন নিহতের খবর মিলেছে। এছাড়া কিয়েভের একটি মেডিকেল সেন্টারে রুশ ড্রোন হামলায় সাতজনসহ আহত অন্তত ৮০ জন। এর মধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, উত্তর কোরিয়া রাশিয়ায় আরও ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নির্বাচনি প্রচারণায় বিঘ্ন ঘটানো ও নাশকতা চালানোর অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন শান্তি আলোচনার সম্ভাবনা ভণ্ডুল করছে ইউরোপ: জাতিসংঘে ল্যাভরভ
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার সম্ভাবনা ভেস্তে দিতে ইউরোপীয় দেশগুলো সবকিছুই করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধ ও ইউরোপ সংকট: নিউ ইয়র্কে গোপন বৈঠকে মুখোমুখি জার্মানি-রাশিয়া
ইউরোপ ও ন্যাটো জোটের সঙ্গে ‘সংঘাতের বিপজ্জনক পথ’ থেকে রাশিয়াকে সরে আসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বিরল বৈঠকে তিনি এ তাগিদ দেন। তবে জার্মানির এই আহ্বানকে পাত্তাই দেননি ল্যাভরভ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা; ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৭
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর হয়ে উঠেছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) উভয় দেশের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ করলো আর্সেলোরমিত্তাল
ইউক্রেনের শিল্প প্রতিষ্ঠানের ওপর রাশিয়ার ধারাবাহিক ও ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটির সবচেয়ে বড় ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান আর্সেলোরমিত্তাল। লাক্সেমবার্গভিত্তিক এই শীর্ষ কোম্পানি জানিয়েছে, পাঁচ সপ্তাহের মধ্যে চারবার ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা শঙ্কায় তারা কারখানার উৎপাদনে আর ফিরতে পারছে না।

লোহিত সাগরে সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ তেল পরিবহন কেন্দ্র ইয়ানবু বন্দর রক্ষায় সেনা, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানিয়েছেন। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।