রাশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল উত্তোলন কোম্পানি বলছে, প্রাথমিক অনুসন্ধানে এখানে উল্লেখযোগ্য পরিমাণ উত্তোলনযোগ্য তেল, গ্যাস ও কনডেনসেটের উপস্থিতি মিলেছে, যা রাশিয়ার জ্বালানি কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
রাশিয়া জানিয়েছে, প্রায় তিন বছরব্যাপী অনুসন্ধানের পর দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ এবং ভূতাত্ত্বিক মডেলিংয়ের পর ২ দশমিক ৭ কিলোমিটার গভীরে খনন করা কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কম সালফার ও কম সান্দ্রতার তেল, গ্যাস ও কনডেনসেট পাওয়া গেছে। প্রাথমিক হিসাবে ক্ষেত্রটির ভূতাত্ত্বিক মজুদ প্রায় ৫ কোটি ৫০ লাখ টন তেল রয়েছে।
রুশ তেল-গ্যাস ভূতত্ত্ববিদ আলেক্সেই কন্তোরোভিচের নামে নামকরণ করা এ তেল ক্ষেত্রটি নিয়ে আরও অনুসন্ধান চালাবে দেশটি বলে জানিয়েছে। গ্যাজপ্রম নেফতের বোর্ড চেয়ারম্যান আলেকসান্দার দিউকভ বলেন, ‘আর্কটিক অঞ্চলে রাশিয়ার জ্বালানি সম্ভাবনা এখনো পুরোপুরি অনাবিষ্কৃত রয়ে গেছে।’





