
মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোয় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেন্টাগনের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় একাধিক ঘাঁটির শত শত অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর অন্তত ১৮ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দিয়েছে চীনা প্রতিষ্ঠান
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন
জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার আগে ও পরে ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল চীনের কিছু প্রতিষ্ঠান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার পরিকল্পনা আইআরজিসির
মধ্যপ্রাচ্যের পর এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার পরিকল্পনা করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্পকে কোণঠাসা করতে দক্ষিণ-পূর্ব ইউরোপের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে যাচ্ছে ইরান- এমন দাবি করছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। এই চাঞ্চল্যকর খবর প্রকাশের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিক্রিয়া, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে তারা।

জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সমরাস্ত্র তাক করে রেখেছে ইরান
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে সমরাস্ত্র তাক করে রেখেছে ইরান। হরমুজ প্রণালিতে তেহরানের জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার ইরানের বিপ্লবী গার্ড প্রধানের। ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোকে হরমুজে বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুমকি তার। এদিকে বছরের প্রথম তিন মাসে তেল বাণিজ্য থেকে ১২০ বিলিয়ন ডলার লাভ করেছে সৌদি আরব।

দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা
তেহরানের তেল ভাণ্ডার ও খারগ দ্বীপ দখলের হুঁশিয়ারির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকারে হামলা করেছে ইরান। এর ফলে পার্শ্ববর্তী জলসীমায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। ‘ডেনা’ জাহাজ ডুবিয়ে দেয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

নতুন ধাপে ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা শুরু: বিপ্লবী গার্ডস কোর
ইসলামী বিপ্লবী গার্ডস কোর-আইআরজিসির জনসংযোগ বিভাগ নতুন ধাপের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, এ পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

মার্কিন ঘাঁটির আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি ওই অঞ্চলের সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি বা অবস্থান থেকে অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইসরাইলের উত্তরাঞ্চল ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করার দাবি আইআরজিসির
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে ৪৪তম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেশী নয়, লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ (শনিবার, ৭ মার্চ) দাবি করেছেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো হামলা চালায়নি; বরং তাদের হামলা কেবল যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতেই ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের সঙ্গে মিলে যুদ্ধ; ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের লোকসান ২ বিলিয়ন ডলার!
ইরানে আক্রমণের মাধ্যমে আঞ্চলিক সংঘাতের প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। আর গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্য ও অনুমান অনুযায়ী এ ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৯০২ বিলিয়ন ডলার।