মার্কিন ঘাঁটির আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ ইরানের

মার্কিন ঘাঁটি
মার্কিন ঘাঁটি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি ওই অঞ্চলের সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি বা অবস্থান থেকে অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে তারা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে বলা হয়, আইআরজিসি মার্কিন বাহিনীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রমণ করতে নীতিগতভাবে দায়বদ্ধ।

আরও পড়ুন:

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আপনাদের জোরালোভাবে পরামর্শ দিচ্ছি যে, মার্কিন বাহিনী অবস্থান করছে এমন এলাকাগুলো অবিলম্বে ত্যাগ করুন। আমাদের লক্ষ্য হলো আপনাদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করা।

ইএ