আরও জানা যায়, হামলার পর ট্যাংকারে আগুন ধরে যায় ও বন্দরের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই ও বাহরাইনে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি।
ইরাকের মার্কিন ঘাঁটিতে ৫ দফা হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। গতকাল (সোমবার, ৩০ মার্চ) মধ্যরাতে হামলা হয়েছে ইসরাইলের তেল আবিব ও পশ্চিমতীরে। আর লেবাননে দু’টি অজ্ঞাত হামলায় প্রাণ গেছে জাতিসংঘের ৩ শান্তিরক্ষীর।
আরও পড়ুন:
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে বলে এখনও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও চলমান সংঘাত শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে রাজি নন নেতানিয়াহু।
তবে যুক্তরাষ্ট্র বারবার আলোচনার কথা বললেও, তেহরানের সঙ্গে ওয়াশিংটন সরাসরি কোনো যোগাযোগ করেনি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র দপ্তর।





