প্রতিবেশী নয়, লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ (শনিবার, ৭ মার্চ) দাবি করেছেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো হামলা চালায়নি; বরং তাদের হামলা কেবল যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতেই ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাইনি; বরং অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা ও অবকাঠামোগুলোকে লক্ষ্য করেছি।’

পেজেশকিয়ান লেখেন,‘ইরানিরা নিজেদের দেশ রক্ষায় শেষ পর্যন্ত দাঁড়িয়ে প্রতিরোধ করবে।’ 

তিনি আরও লেখেন, ‘ইরানের প্রতিরক্ষামূলক অভিযান কেবল সেই লক্ষ্যবস্তু ও স্থাপনাগুলোর বিরুদ্ধে পরিচালিত, যেগুলো ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ডের উৎস। আমরা সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করি।’

আরও পড়ুন:

পেজেশকিয়ান বলেন, ‘ইরান সব সময়ই আঞ্চলিক দেশগুলোর সরকারের সঙ্গে “বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও অব্যাহত রাখার” পক্ষে। তবে এর অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অবিচ্ছেদ্য অধিকার থেকে ইরান সরে আসবে।’

তবে একই দিনে দেয়া এক ভিডিও বক্তব্যে পেজেশকিয়ান ইরানের হামলার শিকার হওয়া প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন, সেসব দেশ থেকে হামলা না হলে তাদের আর লক্ষ্যবস্তু বা টার্গেট করা হবে না।

গত (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইরান ইসরাইল ও অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

এএম