মসলা
ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

কোরবানি ঈদের বাকি আর মাত্র ৬ দিন। এরই মধ্যে বেড়েছে মাংস রান্নায় ব্যবহৃত নানা রকম মসলার চাহিদা। একইসঙ্গে বেড়েছে দামও। চট্টগ্রামে পেঁয়াজ, রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম; এদিকে খুলনায় ঊর্ধ্বমুখী মাংসের দাম।

কোরবানির ঈদ ঘিরে মসলার বাজারে ক্রেতাদের ভিড়

কোরবানির ঈদ ঘিরে মসলার বাজারে ক্রেতাদের ভিড়

ঈদ উল আযহায় পশু কেনার পাশাপাশি সমানতালে মসলার বাজারে ছুটেন ক্রেতারা। নানা পদের মাংস রান্নায় প্রয়োজন পড়ে শত রকমের মসলার। ফলে এসময় কয়েকগুন চাহিদা বাড়ে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারুচিনি, জিরাসহ প্রায় সব মসলার।

ময়মনসিংহে চড়া মসলার বাজার

ময়মনসিংহে চড়া মসলার বাজার

কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের পেয়াজ আদা-রসুন থেকে শুরু করে সব ধরনের মসলার বাজার চড়া। আজ (শুক্রবার, ১৫ মে) সকালে নগরীর মেছুয়া বাজারে গিয়ে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা।

চট্টগ্রামের বাজারে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী; বিপাকে স্বল্প আয়ের মানুষ

চট্টগ্রামের বাজারে পণ্যমূল্য ঊর্ধ্বমুখী; বিপাকে স্বল্প আয়ের মানুষ

চট্টগ্রামের বাজারে এ সপ্তাহে বেড়েছে বেশ কিছু সবজি, ডিম, চিনি ও মসলার দাম। ক্রেতারা বলছেন, পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি, এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় খাদ্যে ব্যয় বাড়বে সবার। এতে বিপাকে পড়বেন নির্দিষ্ট আয়ের মানুষ।

সুগন্ধি মসলা লবঙ্গ: স্বাদ-গন্ধে ভরপুর প্রাকৃতিক উপাদান

সুগন্ধি মসলা লবঙ্গ: স্বাদ-গন্ধে ভরপুর প্রাকৃতিক উপাদান

গাছের ফুলের কুঁড়িকে শুকিয়ে তৈরি করা হয় এক প্রকারের মসলা। লবঙ্গ নামের এ মসলা ব্যবহার করা হয় খাদ্যদ্রব্যে। যার ব্যবহারে খাবারে সুন্দর গন্ধ ও স্বাদ বেড়ে যায়। খাদ্যদ্রব্য ছাড়াও খালি মুখেও খাওয়া যায় এ মসলাটি।

আদা: মসলা ছাড়াও অতি প্রয়োজনীয় এক ভেষজ ওষুধ

আদা: মসলা ছাড়াও অতি প্রয়োজনীয় এক ভেষজ ওষুধ

আদা দৈনন্দিন জীবনে ব্যবহৃত এক অতি প্রয়োজনীয় মসলা, যা ভেষজ ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। মসলা হিসেবে খাওয়া ছাড়াও রোগ প্রতিরোধে আদার ক্ষমতা একে আলাদাভাবে চেনায়। সর্দি-কাশি, ‌আরথ্রাইটিস, মাইগ্রেন, ডায়রিয়া, গ্যাস, কনস্টিপেশন, হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাই-কোলেস্টোরেলের মতো জটিল রোগ নিরাময়ে বেশ উপকারি এ আদা। আদার বিভিন্ন উপকারিতা-অপকারিতা, আদা খাওয়ার নিয়ম ও এর বিভিন্ন গুণাবলী সম্পর্কে বিবিধ তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।

সুগন্ধি মসলা দারুচিনি: রান্নায় অপরিহার্য উপাদান; রয়েছে বিশেষ ব্যবহার-উপকারিতা

সুগন্ধি মসলা দারুচিনি: রান্নায় অপরিহার্য উপাদান; রয়েছে বিশেষ ব্যবহার-উপকারিতা

দারুচিনি একটি অতি পরিচিত মসলা বৃক্ষের নাম। বাংলাদেশের প্রতিটি রান্নাঘরে এর কদর বেশ। বিভিন্ন রান্নাকে সুগন্ধিযুক্ত করতে এর জুড়ি মেলা ভার, তা ঝাল বা মিষ্টি যে উপকরণই হোক না কেন। এ মসলার আদি নিবাস শ্রীলঙ্কা হলেও বর্তমানে ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, চীনসহ বিভিন্ন দেশে এর চাষ হয়ে থাকে।

ঈদের আগের দিন রাজধানীর বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি

ঈদের আগের দিন রাজধানীর বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি

কোরবানির ঈদের আগের দিন রাজধানীর বাজারগুলোতে কিছুটা বেড়েছে সব ধরনের মসলার দাম। বিক্রেতাদের দাবি, আমদানি জটিলতার কারণেই দর বেড়েছে। অন্যদিকে সবজির বাজারে শসা, টমেটো ও লেবুর দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির দাম।

কোরবানির আগে ‘আকাশছোঁয়া’ দাম এলাচের

কোরবানির আগে ‘আকাশছোঁয়া’ দাম এলাচের

কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের মসলার বাজারে ব্যস্ততা তুঙ্গে। এলাচ, জিরা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, হলুদ, মরিচসহ বিভিন্ন মসলার বেচাকেনায় বাজার সরগরম। তবে, কোরবানি ঈদের আগে চট্টগ্রামে জিরা, দারচিনি, গোল মরিচসহ বিভিন্ন মসলার ও তেলের দাম আগের বছরের চাইতে তুলনামূলক সহনীয় থাকলেও এলাচের দাম আকাশছোঁয়া। বিক্রেতারা বলছেন আশানরূপ বিক্রি নেই মসলার। পাইকারি বাজার খাতুনগঞ্জের তুলনায় বিভিন্ন মসলা আইটেমে কাঁচাবাজারগুলোতে ৫০ থেকে ১৫০ টাকা পার্থক্য পাওয়া গেছে।

শরীয়তপুরে অধিকাংশ মসলা পণ্যের দাম স্থিতিশীল

শরীয়তপুরে অধিকাংশ মসলা পণ্যের দাম স্থিতিশীল

শরীয়তপুরের বাজারে কয়েকটি মসলা জাতীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দুই একটি আমদানি করা মসলার দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অধিকাংশ মসলা পণ্যের দাম।

মসলা গবেষণা কেন্দ্রে কোটি টাকা খরচেও কাঙ্ক্ষিত ফল মেলেনি

মসলা গবেষণা কেন্দ্রে কোটি টাকা খরচেও কাঙ্ক্ষিত ফল মেলেনি

মসলার আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনমুখী করতে বগুড়ায় প্রতিষ্ঠা করা হয় মসলা গবেষণা কেন্দ্র। তিন দশকে এই কেন্দ্রে গবেষণায় কোটি কোটি টাকা খরচ হলেও মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত ফল মেলেনি। গবেষণায় নতুন জাত উদ্ভাবন হলেও নানা জটিলতায় তা ভোক্তাপর্যায়ে আসছে না। এতে প্রত্যাশা অনুযায়ী কমানো যাচ্ছে না আমদানি নির্ভরতা।

১৫ দিনের ব্যবধানে এক হাজার টাকা বেড়েছে এলাচের দাম

১৫ দিনের ব্যবধানে এক হাজার টাকা বেড়েছে এলাচের দাম

যশোরে বেড়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনিসহ বিভিন্ন মসলার দাম। ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি এলাচে দাম বেড়েছে এক হাজার টাকা। আর লবঙ্গে ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, এলসি জটিলতার কারণে বাজারে সরবরাহ কম থাকার কারণে বেড়েছে মসলার দাম।