কোরবানির ঈদ ঘিরে মসলার বাজারে ক্রেতাদের ভিড়

বিভিন্ন ধরনের মসলা
বিভিন্ন ধরনের মসলা | ছবি: সংগৃহীত
0

ঈদ উল আযহায় পশু কেনার পাশাপাশি সমানতালে মসলার বাজারে ছুটেন ক্রেতারা। নানা পদের মাংস রান্নায় প্রয়োজন পড়ে শত রকমের মসলার। ফলে এসময় কয়েকগুন চাহিদা বাড়ে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারুচিনি, জিরাসহ প্রায় সব মসলার।

বিক্রেতারা জানান, এবার গেল বারের তুলনায় তুলনামুলক দাম কম হওয়ায় মসলার চাহিদা ও সরবরাহ অনেক বেশী। বেচাকেনাও জমজমাট।

এ সপ্তাহে পেঁয়াজ, রসুনের দাম কমলেও বেড়েছে আদার দাম। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। পেয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, রসুন ১১০ টাকায়।

আরও পড়ুন:

এছাড়া জিরার কেজি ৬০০, এলাচ ৪ হাজার ৩০০, দারচিনি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, এসব মসলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কাবাব মসলা, বোরহানি মসলা, বিরিয়ানি মসলা, হালিম মসলাসহ নানা রকম মসলার চাহিদাও বেড়েছে কয়েকগুণ।

এফএস