
বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে; বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.৩৯ শতাংশ
বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বেলা ১২টা পর্যন্ত আসনের ১৫০টি কেন্দ্রে ১৯ দশমিক ৩৯ শতাংশ ভোট পড়েছে।

ভারতের তিন রাজ্যে চলছে ভোটগ্রহণ
ভারতের আসাম, কেরালা এবং পুদুচেরিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবের আমেজে সকাল ৭ টা থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত
বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ আইন সমিতির নতুন সভাপতি আফজাল-সম্পাদক মাহবুব
বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন প্রেরিত বার্তায় পূর্ণাঙ্গ কমিটির তথ্য তুলে ধরা হয়েছে।

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণা ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে আজ ভোট
মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ৪ মার্চ) ভোটগ্রহণ শেষে প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে।

ফেনীতে তিন আসনের সবকটিতেই জয় পেয়েছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক ফলাফল ঘোষণা করেন।

দুই দশক পর ফের একক সংখাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৫৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

ফরিদপুরে চলছে ভোট গণনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার চারটি সংসদে আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এ নির্বাচনে ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ময়মনসিংহে শেষ হলো ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তায় চলছে গণনার কাজ
সারাদেশের মতো ময়মনসিংহে শেষ হয়েছে ভোটগ্রহণের কার্যক্রম। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় শেষ হয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কার্যক্রম। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে চলছে ব্যালট-বাক্স থেকে ভোট গণনার কাজ।

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। বর্তমানে ভোট গণনার প্রস্তুতি চলছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) যমুনায় তিনি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

গ্রামীণ জনপদে ভোটার উপস্থিতি বেশি, পরিবেশ সন্তোষজনক: ইসি সচিব
চলমান নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।