
ঈদের ছুটিতে লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক
আসন্ন ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। মূলত পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও রপ্তানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে ৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে মাউশির সুখবর
দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখেরও বেশি এমপিওভুক্ত (MPO) শিক্ষক-কর্মচারী এখনো তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। গত মঙ্গলবার বেতনের অনুমোদন হলেও কারিগরি জটিলতায় অর্থ ছাড় না হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামনে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) থাকায় সময়মতো বেতন না পেয়ে অনেক শিক্ষক-কর্মচারী তাদের ঈদের কেনাকাটা (Eid Shopping) করতে পারছেন না জানিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন।

শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় ঘুরতে না হয়। আজ আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) দুপুরে মাউশি মিলনায়তনে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি: শীর্ষ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারটি ভিন্ন ক্যাটাগরিতে যেখানে স্থান পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার। তবে শীর্ষ ক্যাটাগরিতে নেই কেউই।

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের কার বেতন কত, কী কী সুবিধা পান?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) বিজয়ীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) থেকে নতুন পথচলা শুরু করছে বাংলাদেশ। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব নিচ্ছেন, সেই প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। মূলত ১৯৭৩ সালের ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ (The Ministers, State Ministers and Deputy Ministers Remuneration and Privileges Act) এবং এর সর্বশেষ ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী এই সুবিধাগুলো নির্ধারিত হয়।

মাসের বেতন থেকে টাকা সঞ্চয়ের কার্যকর কৌশল
মাসের শুরুতে বেতন হাতে এলেই যেন টাকার পাখা গজায়—কিছু না কিছু খরচ হয়ে যায় চোখের পলকে। মাস শেষ হতে না হতেই হাতে থাকে টান, আর সঞ্চয় থাকে কেবল ইচ্ছার তালিকায়। অথচ সঠিক পরিকল্পনা আর কিছু বাস্তবসম্মত কৌশল মেনে চললে সীমিত আয়ের মধ্যেও নিয়মিত সঞ্চয় গড়ে তোলা সম্ভব। খরচের চাপ সামলে কীভাবে মাস শেষে কিছু টাকা আলাদা করবেন, সেই পথটাই দেখাবে এ লেখা।

পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন উপদেষ্টা ফাওজুল
প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রতিবেদনে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরের বেতন বৃদ্ধির প্রস্তাব দেয়া হলেও নতুন এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়নি বর্তমান অন্তর্বর্তী সরকার। কমিশনের সুপারিশগুলো পরীক্ষা–নিরীক্ষার জন্য কেবল একটি কমিটি গঠন করা হয়েছে।

১০ম গ্রেডে উন্নীত প্রাথমিকের প্রধান শিক্ষকরা; এখন বেতন পাবেন কত টাকা?
দীর্ঘদিনের প্রতীক্ষা ও আইনি লড়াই শেষে অবশেষে দেশের ৬৫ হাজার ৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (Primary Head Teacher) বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। গত (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (Ministry of Primary and Mass Education) এ সংক্রান্ত ঐতিহাসিক প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে। এর ফলে তারা এখন থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার (2nd Class Gazetted Officer) পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার।

তিন ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল; কবে কার্যকর?
বাংলাদেশে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল (9th Pay Scale) নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মাঝেই নতুন মোড় নিয়েছে আন্দোলন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ (Bangladesh Govt Employees Unity Council)।