বাব এল মান্দেব প্রণালি
সৌদিতে হুথিদের হামলায় বিপজ্জনক মোড়ে মধ্যপ্রাচ্য, জাতিসংঘে সতর্ক করলো পাকিস্তান

সৌদিতে হুথিদের হামলায় বিপজ্জনক মোড়ে মধ্যপ্রাচ্য, জাতিসংঘে সতর্ক করলো পাকিস্তান

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য সংঘাতকে এক ‘অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে’ নিয়ে গেছে বলে সতর্ক করেছে পাকিস্তান। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ এই হুঁশিয়ারি ব্যক্ত করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন বাব-এল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব-এল-মান্দেব প্রণালি হুথিদের দখলে; চাপে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

বাব-এল-মান্দেব প্রণালি হুথিদের দখলে; চাপে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথি বিদ্রোহীদের কৌশলগত অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অর্থনৈতিক সংঘাত ও দর-কষাকষিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হল। ওয়াশিংটনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইয়েমেনে সরকারি বাহিনীকে হটিয়ে গুরুত্বপূর্ণ বন্দর দখল, সংকটে বাব-এল-মান্দেব

ইয়েমেনে সরকারি বাহিনীকে হটিয়ে গুরুত্বপূর্ণ বন্দর দখল, সংকটে বাব-এল-মান্দেব

লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দিয়ে বিদ্রোহীরা সেখানে প্রবেশ করে। এএফপির বরাত দিয়ে ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লোহিত সাগরে হুতিদের হামলায় নিহত ৬; ওমান উপসাগরে মার্কিন হামলা

লোহিত সাগরে হুতিদের হামলায় নিহত ৬; ওমান উপসাগরে মার্কিন হামলা

লোহিত সাগরের বাব-এল-মান্দেব প্রণালিতে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় একটি মালবাহী জাহাজের চারজন কর্মী নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়। একই দিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওমান উপসাগরে ইরানি বন্দরের দিকে যেতে থাকা একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব-এল-মান্দেব প্রণালির কাছে হুতিদের হামলা; ৭ জন নিহত

বাব-এল-মান্দেব প্রণালির কাছে হুতিদের হামলা; ৭ জন নিহত

ইয়েমেনের কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালির কাছে মোখা বন্দর ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা শহরে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৩৫ জন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব-এল-মান্দেব বন্ধের হুমকি হুতিদের; শঙ্কায় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি

বাব-এল-মান্দেব বন্ধের হুমকি হুতিদের; শঙ্কায় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলে দিয়ে সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা। গতকাল (সোমবার, ২০ জুলাই) এই ঘোষণা দেয় তারা, যা উপসাগরের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে লোহিত সাগর বন্ধের নির্দেশ ইরানের

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে লোহিত সাগর বন্ধের নির্দেশ ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল সরবরাহের নৌপথ বন্ধ করে দেয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই পদক্ষেপ বিশ্বের জ্বালানি সরবরাহে নতুন করে বড় হুমকি তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।