
আসিয়ান কাপে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ফুটবলাররা
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চোটের কারণে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের। প্রবাসী ফুটবলারদের কয়েকজনকে নিয়ে সাজানো দলে নতুন-পুরোনোর মিশেলে ইন্দোনেশিয়ায় নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় কোচ থমাস ডুলির দল।

শঙ্কা ডিঙিয়ে শুরু বিএফএলের নতুন আসর, স্বস্তিতে লিগ কমিটি
শঙ্কা থাকলেও যথাসময়েই শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন আসর। খেলা মাঠে গড়ানোয় স্বস্তি ছিলো লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের কণ্ঠে। অনেক ক্লাবই তাদের সঙ্গে না বসে নিজ সিদ্ধান্তে লিগ শুরুর অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

নাটকীয়তা আর অব্যবস্থাপনার মাঝেই শুরু হচ্ছে ফুটবল লিগ
বাংলাদেশ ফুটবল লিগ যেন এক নাট্যমঞ্চ। যেখানে ফুটবল মূল আকর্ষণ হওয়ার কথা থাকলেও বাইরের ঘটনাতেই আলোচনা-সমালোচনা বেশি। নতুন মৌসুমে সুষ্ঠুভাবে সব শুরুর আশা থাকলেও তাতে গুঁড়েবালি। বরং নানা প্রশ্ন আর অব্যবস্থাপনার মাঝেই শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুম।

কাটেনি ঘরোয়া লিগের সংকট; জাতীয় দলের ৯ ফুটবলারকে ফেরত চায় মোহামেডান
ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার দিন চারেক বাকি থাকলেও এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একমত হতে পারেনি মোহামেডান। এরইমধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের ৯ ফুটবলারকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে ক্লাবটি। যদিও বাফুফে কর্তৃক লিগের নীতিমালায় জাতীয় দলের ব্যস্ততার সময়কালীন খেলোয়াড়দের না ছাড়ার বিষয়টি আগেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলো বাফুফে।

মাত্র দু’দিনের প্রস্তুতিতে পেশাদার লিগ, বিপাকে একাধিক ক্লাব
মাত্র দু’দিনের প্রস্তুতি নিয়েই খেলতে হবে পেশাদার লিগের ম্যাচ। বাফুফের লিগ সূচি ঘোষণার পর এমনই বিপাকে পড়েছে দেশের একাধিক ক্লাব। এর মাঝে সবচেয়ে বড় জটিলতা চট্টগ্রাম থেকে আসা চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের। এখন পর্যন্ত আবাসন বা মাঠের ব্যবস্থাই করতে পারেনি দলটি। একইরকমের বিপাকে ওয়ান্ডারার্সের মতো দলও।

বিএফএলের সূচি সংকটে শঙ্কায় ক্লাবগুলো; সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির
বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। তবে এখনো সূচি পায়নি দলগুলো। এ নিয়ে বিচলিত আবাহনী-মোহামেডানের মত বড় দলগুলো, অন্য ক্লাবগুলোও আছে শঙ্কায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসে সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির চেয়ারম্যানের।

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত; খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব
অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ ২০২৬-২৭ মৌসুমের ড্র। দুইটি ভাগে ভাগ হয়ে ১৩টি ক্লাবের অংশগ্রহণ করার কথা থাকলেও এখনই খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব। তবে লিগ কমিটির চেয়ারম্যানের আশা ঠিক সময়েই মাঠে গড়াবে টুর্নামেন্ট।

লিগ শুরুর অনিশ্চয়তার বিপাকে বাফুফে; সঙ্গে স্বাক্ষর জালিয়াতির বিতর্ক
যথাসময়ে লিগ শুরুর আগে ক্লাবগুলোর অনুরোধের চিঠিতে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মাঝে সিটি ক্লাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। দেশের ফুটবলের স্বার্থে এমন কিছু কাম্য নয় বলেই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। সব পক্ষ বসে দ্রুতই সব জটিলতার সমাধান হবে— এমন প্রত্যাশা তার।

লিগ শুরুর দিনক্ষণ ঠিক থাকলেও সূচি নিয়ে অনিশ্চয়তায় ক্লাবগুলো
লিগ শুরুর কথা ১৮ তারিখ। ক্লাবগুলো বিভক্ত দুই ভাগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন পর্যন্ত জানায়নি লিগের সময়সূচী। স্বাভাবিকভাবেই তাই কিছুটা হতাশা বিভিন্ন ক্লাবের কোচদের মধ্যে। তবে, আশার কথা ফেডারেশন কাপের ড্র আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে বাফুফে। তাতে কিছুটা হলেও স্বস্তি ক্লাবগুলোতে।

বাফুফেকে দেয়া চিঠিতে সই জালিয়াতির অভিযোগ; ব্যবস্থা নেয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময় পুনর্নির্ধারণের দাবিতে বাফুফেকে দেয়া ক্লাবগুলোর চিঠিতে স্বাক্ষর জালের বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস বাফুফেরও।

১৮ সেপ্টেম্বর নয়, নভেম্বরে ঘরোয়া ফুটবল চায় শীর্ষ ক্লাবগুলো
ঘরোয়া ফুটবলে আবারও অস্থিরতা। নতুন মৌসুমের বাঁশি বাজার ১১ দিন আগে সূচি পরিবর্তনের দাবিতে একাট্টা দেশের শীর্ষ ক্লাবগুলো। সাফ চ্যাম্পিয়নশিপ আর আশিয়ান কাপের ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ১৮ সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে ঘরোয়া ফুটবল শুরুর দাবিতে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান-আবাহনীসহ শীর্ষ ক্লাবগুলো।

বাংলাদেশের নতুন ফুটবল জার্সির দাম কত, কোথায় কীভাবে কিনবেন?
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অফিশিয়াল জার্সি উন্মোচিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (BFF) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করা হয়। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'দৌড়'-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম নতুন জার্সির দাম, উন্নত মান এবং ক্রয়ের প্রক্রিয়া নিয়ে বিশদ তথ্য জানিয়েছেন।