
পাবনায় ভোক্তার অভিযানে অবৈধ দুইটি স্যালাইন ফ্যাক্টরিকে জরিমানা
পাবনায় অবৈধ দুইটি স্যালাইন ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার। আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুরে সদর উপজেলা বাংলাবাজার এস.টি ফুড অ্যান্ড বেভারেজ ও পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজ এ অভিযান চালানো হয়।

পাবনায় আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর এলাকায় একটি আমবাগান থেকে মো. রহিম খাঁ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ধান মাড়াইয়ে দেরি হওয়ায় শ্রমিককে ‘মারধর’, পরে রহস্যজনক মৃত্যু
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক কৃষিশ্রমিকের ‘রহস্যজনক’ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ধান মাড়াই করতে সামান্য দেরি হবে বলায় জামিল হোসেন নামের এক শ্রমিককে মারধর করেছেন স্থানীয় ইউসুফ আলী। এর কিছুক্ষণ পর জামিল হোসেন নিজ ভাড়া বাসায় ফিরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

পাবনায় চরমপন্থী দলের সদস্য হত্যার ব্যবহৃত ৪ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার
পাবনায় আলোচিত চরমপন্থী দলের সদস্য হোসেন আলী ঠাকুর হত্যা মামলার গ্রেপ্তারকৃত পাঁচ আসামি দু’দিনের রিমান্ড দেয় আদালত। জিজ্ঞাসাবাদ হত্যায় ব্যবহারিত চারটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ।

পাবনায় পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাবনায় ছেলের সামনে বাবাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামি রিমান্ডে
পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে ছেলের সামনে হোসেন আলী নামের এক চরমপন্থি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৬ আসামির মধ্যে ৫ আসামির প্রত্যেককে দিই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ড যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
পাবনার আতাইকুলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

পাবনায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত ও আহত একজন। আজ (শুক্রবার, ১২ জুন) দুপুর ২ টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ
পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনায় চরমপন্থি সংগঠনের নেতা হোসেন আলী হত্যায় মামলায় দায়ের
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩
পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুর হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় মতিয়ার রহমান, শরীফ প্রামাণিক ও মনিরুল ইসলাম নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দু’জন নিহত
পাবনার শহরে হোসেন আলী (৫৩) নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পাবনার ঈশ্বরদীতে চলন্ত সিএনজিতে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।