Recent event

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী বহিষ্কার

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
1

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও পাবনার বিভিন্ন ইউনিটের একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গতকাল (শনিবার, ১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন ও মো. আলম; সাংগঠনিক সম্পাদক হাসান আলী; সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব ও মো. মুসলিম আহমেদ; যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকার; থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা; কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আ. রাজ্জাক রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এসএইচ