
একনজরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬: কোন ইউনিটের পরীক্ষা কবে ও কখন?
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে শুরু হয়েছে দেশজুড়ে ভর্তিযুদ্ধ। অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় (Public University) তাদের ভর্তি পরীক্ষার তারিখ (Admission Test Date) ও সময়সূচি প্রকাশ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য তুলে ধরা হলো:-

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ-১’ এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

লিখিত পরীক্ষা বর্জন করেছে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের একাংশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একাংশ। তাদের অভিযোগ, সময় বাড়ানোর যৌক্তিক দাবি তুলতেই তারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এবং রাস্তায় রক্তাক্ত হতে হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পরীক্ষার্থীরা বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থী-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিচার্জ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ছুড়েছে পুলিশ।

যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৯৯৫ জন
উচ্চ মাধ্যমিকের ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বছর যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে ফল বিপর্যয়, ৫ বছরে সর্বনিম্ন পাসের হার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। এবার চট্টগ্রাম বোর্ডে ২৮১টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৭০ পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৫৬০ জন পাশ করেছেন। পাঁচ বছরের মধ্যে এই বোর্ডে ২০২৫ সাল পাসের হার সর্বনিম্ন। পাসের হার মাত্র ৫২ দশমিক ৫৭ শতাংশ।

ময়মনসিংহে বিসিএস প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী
সারাদেশে একযোগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়। ময়মনসিংহে এবার ২৮টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী এ প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।

যশোর শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ৪১০জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ ভাগ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০ হাজার ৭৬১ জন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। এবার পাসের হার ৭২.০৭ শতাংশ। যা গতবার ছিল ৮২.৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন। যা গতবারে ছিল ১০ হাজার ৮২৩ জন। ছাত্রী পাসের হার ৭২.১৯ শতাংশ, ছাত্র পাসের হার ৭১.৯৩ শতাংশ।

সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
এবছর এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। সিলেট শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২২ শতাংশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৭৮জন। এরমধ্যে ছেলে ২৯ হাজার ৬১২ এবং মেয়ে ৩১ হাজার ৮৪৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। বিগত কয়েক বছরের তুলনায় ফল কিছুটা খারাপ হয়েছে দেশের সর্বকনিষ্ঠ এই শিক্ষা বোর্ডের।

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা
আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ১১টি শিক্ষা বোর্ডে অংশ নেবে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।