নেতাকর্মী
জুলাই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় জনগণের মনে ক্ষোভ জন্মেছে: শিবির সভাপতি

জুলাই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় জনগণের মনে ক্ষোভ জন্মেছে: শিবির সভাপতি

জুলাই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় জনগণের মনে ক্ষোভ জন্মেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সরকারের কাছে কারাগারে থাকা আসামিদের রায় দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি।

তুরাগে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ’ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

তুরাগে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ’ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ (শনিবার, ২৭ জুন) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। আজ (রোববার, ৩ মে) রাত ৮টায় গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও পাবনার বিভিন্ন ইউনিটের একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

খালেদা জিয়ার জানাজায় পৌঁছাতে মেট্রোরেলে ভিড়

খালেদা জিয়ার জানাজায় পৌঁছাতে মেট্রোরেলে ভিড়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে নেমেই মেট্রোরেলকে বেছে নিচ্ছেন। যানজট, ভিআইপি মুভমেন্ট ও সড়ক বন্ধের ভোগান্তি এড়িয়ে নির্ধারিত সময়ের আগেই জানাজাস্থলে পৌঁছাতে তাদের এ উদ্যোগ।

টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী

টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ট্রেন যোগে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। সকাল সোয়া ৭টায় স্পেশাল ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেন বিএনপির নেতা কর্মীরা। ট্রেনের পাশাপাশি বাস ও ব্যক্তিগত যানবাহনেও যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

দলে দলে রাজধানীর সংবর্ধনাস্থলে ভিড়ছে বিএনপির নেতাকর্মীরা

দলে দলে রাজধানীর সংবর্ধনাস্থলে ভিড়ছে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার পথে নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। বাস, ট্রেন, লঞ্চসহ নানা বাহনযোগে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকামুখী নেতাকর্মীরা।

তারেক রহমানকে বরণ করতে প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী যাবেন ঢাকায়

তারেক রহমানকে বরণ করতে প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী যাবেন ঢাকায়

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়ে দ্বীপজেলা ভোলার বিএনপি ও তাদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভেতর। শহর থেকে নগর সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলাপ। তাদের প্রিয় নেতাকে বরণ করতে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় পঞ্চাশ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী। জেলার ৭ উপজেলার নেতাকর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে ১৩টি লঞ্চ।

এভারকেয়ারে খালেদা জিয়া; বাইরে চাপা আর্তনাদ-বিষাদ ভরা অপেক্ষা

এভারকেয়ারে খালেদা জিয়া; বাইরে চাপা আর্তনাদ-বিষাদ ভরা অপেক্ষা

খালেদা জিয়া সংকটাপন্ন সময়ে তাকে ফেরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের চাপা আর্তনাদ, বিষাদ ভরা অপেক্ষা। যেকোনো কিছুর বিনিময়ে নেত্রীকে ফেরাতে চায় স্ব-মহিমায়, স্বআসনে।

সিলেটে বাসদ কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক

সিলেটে বাসদ কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক

সিলেটের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

বগুড়ায় ক্যান্সার- হার্টের রোগীদের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা

বগুড়ায় ক্যান্সার- হার্টের রোগীদের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় ক্যান্সার ও হার্টের রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা ও খোঁজ নিয়েছেন। তার নির্দেশনায় আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চার জন ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীর বাড়িতে যান। সেখানে তারেক রহমানের দেয়া চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারের খোঁজ-খবর নেন জেলা যুবদল। পরবর্তীতে তাদের চিকিৎসা সহায়তায় পাশে থাকার অঙ্গীকারও করেন তারা।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (শনিবার, ২০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।