চট্টগ্রাম মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপির সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে চট্টগ্রাম থেকে আগত নেতাকর্মীরা ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে দ্রুত জানাজাস্থলে যেতে তারা মতিঝিল মেট্রো স্টেশন হয়ে খামারবাড়ি স্টেশনের উদ্দেশে রওনা দেন।
সিরাজগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় আসেন বিএনপিকর্মী এনায়েতুর রহমান, সবুজ মিয়া ও নাজমুল হোসাইন। এনায়েতুর রহমান বলেন, ‘বাসে এলে দেরি হওয়ার আশঙ্কা ছিল। তাই রংপুর এক্সপ্রেসে করে কমলাপুরে নেমেছি। আমাদের জেলা থেকে অনেকেই এরই মধ্যে জানাজাস্থলে পৌঁছে গেছেন।’
এদিকে অনেক নেতাকর্মী লোকাল বাস, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাতেও জানাজাস্থলের উদ্দেশে ছুটছেন। সবার লক্ষ্য দুপুর ২টার আগেই জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে নির্ধারিত সময়ে জানাজায় অংশ নেয়া।
আরও পড়ুন:
দেশের বিভিন্ন এলাকা থেকে বাস ও ট্রেনে ঢাকায় নেমে যানজট এড়াতে এবং দ্রুত জানাজাস্থলে পৌঁছাতে বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশ মেট্রোরেলকেই সবচেয়ে নিরাপদ ও কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।




 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)
