
অপেক্ষা আর উত্তেজনা নিয়ে চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ক্ষণগণনা
শুরু হয়ে গেল ফিফা ফুটবল বিশ্বকাপের ক্ষণগণনা। উত্তর মহাদেশে আটলান্টিক পাড়ের তিন দেশে গড়াবে এবারের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে গড়াবে বিশ্বকাপ। মাঠে গড়ানোর দিনেই এবারের ফিফা বিশ্বকাপ জন্ম দিবে বহু রেকর্ডের। পরিসংখ্যানের পাতা ২০২৬ বিশ্বকাপ।

প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত পদক জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া
প্যারিস অলিম্পিকে পদক জয়ে এখন পর্যন্ত শীর্ষে অস্ট্রেলিয়া। ২ সিলভার ও ৩ স্বর্ণ জয়ে অজিদের সংগ্রহ ৫ পদক। আর ৩ স্বর্ণ ও ১ সিলভারে ৪ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে চীন। এরপরই পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অবস্থান। অন্যদিকে ফ্রান্সে বৈরি আবহাওয়ায় কিছু ইভেন্টের সময়সূচি পরিবর্তন হয়েছে।

অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছে ফিলিস্তিন-ইউক্রেন
প্যারিসের সিন নদীর তীরে যখন ২০২৪ অলিম্পিকের পর্দা উঠবে; তখন হয়তো যুদ্ধ বিমান উড়ছে ফিলিস্তিনের আকাশে। রুশ সেনাদের অভিযানে লণ্ডভণ্ড হচ্ছে ইউক্রেনের কোনো গ্রাম। তবে কথায় আছে, দ্য শো মাস্ট গো অন। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'- খ্যাত এই আয়োজনে অংশ নিতে এরইমধ্যে ফ্রান্সে পৌঁছেছে ফিলিস্তিন ও ইউক্রনের খেলোয়াড় ও কলাকুশলীদের দল। কী চলছে তাদের মনে? কীভাবে লড়বেন শ্রেষ্ঠত্বের এই লড়াই?

তুর্কি কাপের ফাইনালে 'অদ্ভুতুড়ে' ঘটনা
তুর্কি কাপের ফাইনালে 'অদ্ভুতুড়ে' এক ঘটনার জন্ম দিল দেশটির ক্লাব ফেনারবাচে। ম্যাচ শুরুর মাত্র ১ মিনিট পরই মাঠ ছাড়েন ক্লাবটির ফুটবলাররা। এতে নিয়মানুযায়ী শিরোপা জিতে নেয় তাদের প্রতিপক্ষ গালাতাসারাই।