তেল রপ্তানি
একদিনে হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি: ট্রাম্প

একদিনে হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি: ট্রাম্প

গতকাল (সোমবার, ২২ জুন) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন (১ কোটি ৯০ লাখ) ব্যারেল তেল রপ্তানি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর থেকে ৪ দশকের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার; পথ কতটা কঠিন?

ইরানের ওপর থেকে ৪ দশকের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার; পথ কতটা কঠিন?

গতকাল (সোমবার, ২২ জুন) ঘোষিত ৬০ দিনের মার্কিন ছাড়ের ফলে তেহরান কয়েক বিলিয়ন ডলারের সুবিধা পেতে যাচ্ছে। তবে চার দশকেরও বেশি সময় ধরে থাকা এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আইনি, রাজনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে এক বড় চ্যালেঞ্জ, যার সমাধানে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করতে তেহরান-ওয়াশিংটন চূড়ান্ত চুক্তি

ইরানের ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করতে তেহরান-ওয়াশিংটন চূড়ান্ত চুক্তি

যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা ইরানের ১২ বিলিয়ন ডলার (প্রায় ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা) অবমুক্ত করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন  নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার

ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার

সুইজারল্যান্ড আলোচনার একদিন পর ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২ মাসের জন্য তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল (সোমবার, ২২ জুন) এক্স পোস্টে এ ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আর সুইজারল্যান্ডের আলোচনায় আগামী ৬০ দিনের মধ্যেই চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে যুক্তরাষ্ট্র-ইরান সম্মত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান-কাতার।

লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান

লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান

লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া এবং ইরানি তেল বিক্রির অনুমতি বা ‘ওয়েভার’ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি আজ (রোববার, ২১ জুন) দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দিয়ে মিডল ইস্ট আইয়ের এ তথ্য জানিয়েছে।

মার্কিন-ইরান আলোচনায় মূল ইস্যু লেবানন সংঘাত

মার্কিন-ইরান আলোচনায় মূল ইস্যু লেবানন সংঘাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া আলোচনায় লেবানন সংঘাতের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইরান। ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াই ছাড়াও ইরানের জব্দ করা অর্থ ফেরত এবং তেল বিক্রির মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধে ইরানের ৬০০ কোটি ডলারের তেলরাজস্ব ক্ষতি’

মার্কিন নৌ-অবরোধে ইরানের ৬০০ কোটি ডলারের তেলরাজস্ব ক্ষতি’

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের চাপে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি গত মে মাসে অন্তত ছয় বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই তেহরানের আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসটি এখন চাপের মুখে পড়েছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠেছে।

এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হতে পারে ইরাকের তেল রপ্তানি: উপ-তেলমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হতে পারে ইরাকের তেল রপ্তানি: উপ-তেলমন্ত্রী

হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকটের অবসান হলে মাত্র সাত দিনের মধ্যেই তেল উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরাক। দেশটির উপ-তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ আজ (রোববার, ৩ মে) এ তথ্য জানিয়েছেন।

ইরানের ৪২টি জাহাজ ফিরিয়ে দিলো সেন্টকম

ইরানের ৪২টি জাহাজ ফিরিয়ে দিলো সেন্টকম

ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ আরও জোরদার করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় সেন্টকম জানায়, অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করা ৪২তম বাণিজ্যিক জাহাজটিকে সফলভাবে ফিরিয়ে দেয়ার মাধ্যমে তারা একটি ‘উল্লেখযোগ্য মাইলফলক’ অর্জন করেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে নরওয়ের তেল রপ্তানি রেকর্ড উচ্চতায়

যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে নরওয়ের তেল রপ্তানি রেকর্ড উচ্চতায়

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং কার্যত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বাড়তে থাকায় গত মার্চে নরওয়ের অপরিশোধিত তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস নরওয়ে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

উপসাগরে ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র-ইসরাইলি বিমান হামলার পর একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে

যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শনিবার এ খবর প্রকাশিত হয়। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।