
দক্ষিণ কোরিয়ায় রেকর্ড তাপপ্রবাহ; কৃষকদের সতর্ক করতে উড়ছে ড্রোন
দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন তাপপ্রবাহের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সতর্ক করতে ড্রোন মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ এখন শীতাতপনিয়ন্ত্রিত বিমানবন্দরের ভেতরে আশ্রয় নিচ্ছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এথেন্সের উপকণ্ঠে ভয়াবহ দাবানল; নিয়ন্ত্রণে ৫০০ দমকলকর্মী
গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে গত পাঁচ দিন ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। বাতাসের গতি কিছুটা কমে আসায় মঙ্গলবার সকাল থেকে আগুন নেভাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হচ্ছে। ফ্রান্স টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দাবানলে জ্বলছে স্পেন-ফ্রান্স, দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ
স্পেন ও ফ্রান্সে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। বুধবার স্পেনের কেন্দ্রীয় গুয়াদালাহারা প্রদেশে ভয়াবহ দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও দেশটির বেশির ভাগ এলাকায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনো অনেক বেশি। কিছু এলাকার বাসিন্দাদের ঘরে ফিরতে দেয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাপদাহ কমলেও দাবানল, খরা ও ঝড়ে বিপর্যস্ত ইউরোপ
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। আজ (শুক্রবার, ১৭ জুলাই) ৩০টি উড়োজাহাজের সহায়তায় এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। মার্কিন শহর সান ফ্রান্সিসকোর সমান আয়তনের এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এতে হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সাম্প্রতিক তাপদাহে ইউরোপের বড় অংশজুড়ে বনভূমি ও গাছপালা শুকিয়ে দাহ্য হয়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলজেরিয়ায় এতিমখানায় আগুন, ১১ জনের মৃত্যু
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৫ জুলাই) ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

‘শীতকালীন ফ্লুর মতোই তাপদাহকে গণ্য করুন’, ইউরোপকে ডব্লিউএইচওর সতর্কবার্তা
ইউরোপে চলতি গ্রীষ্মে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। ভয়াবহ তাপদাহে অসুস্থতা, প্রাণহানি এবং অবকাঠামোগত বিপর্যয় দেখা দিয়েছে গোটা মহাদেশে। এই পরিস্থিতিকে ‘নতুন স্বাভাবিক’ হিসেবে অভিহিত করছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, ইউরোপকে এখন থেকেই ‘শীতকালীন ফ্লুর মতোই’ তাপদাহ মোকাবিলার পরিকল্পনা করতে হবে। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ফ্রান্সে তীব্র তাপদাহে ২ হাজার ২৫ জনের মৃত্যু
ফ্রান্সে গত জুনের রেকর্ডভাঙা তীব্র তাপদাহে অন্তত ২ হাজার ২৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিভাগ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

চীন থেকে এসি আমদানিতে রেকর্ড ইউরোপের; বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধে অনিশ্চয়তা
চীন থেকে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপজুড়ে চলমান নজিরবিহীন তাপদাহে চীনা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) আকাশচুম্বী চাহিদা ব্রাসেলসের এই পরিকল্পনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সোমবার ইইউ ও চীন বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে একটি বিরল যৌথ বিবৃতি দিলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনে তাপদাহে ১ হাজার ২৮ প্রাণহানি; ভেঙেছে তাপমাত্রার সব রেকর্ড
ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপদাহে শুধু স্পেনেই জুন মাসে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কার্লোস ৩ হেলথ ইনস্টিটিউট বুধবার জানিয়েছে, তাপদাহজনিত বিভিন্ন সমস্যায় অন্তত ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাস স্পেনের ইতিহাসে এযাবৎকালের উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করা হয়েছে। আশারক আল-আওসাত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘অস্তিত্বহীন জলবায়ুর’ অবকাঠামো সংকট; রেকর্ড তাপদাহে ফ্রান্সে অন্তত ১ হাজারের মৃত্যু
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের বেশিরভাগই বয়স্ক। তবে আবাসিক সেবা কেন্দ্র ও ব্যক্তিগত বাড়িগুলো থেকে আরও তথ্য আসার পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স ও ল্য মঁদ ডট এফআরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। পানির জন্য চারদিকে হাহাকার। হিটস্ট্রোকে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

রাজশাহীতে প্রবাহিত হচ্ছে তাপদাহ, অস্বস্তিতে স্থানীয়রা
সপ্তাহজুড়ে রাজশাহীতে প্রবাহিত হচ্ছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। এতে যেন ঘরে বাইরে ওষ্ঠাগত প্রাণ, বৃষ্টিহীনতায় গুমুটে গরমে ভুগছে পথচারী ও খেটে খাওয়া মানুষ।