গ্রীষ্মের শুরুতেই একের পর এক তাপদাহে মহাদেশটির বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এতে পানির সংকট, ফসলহানি এবং স্বাভাবিকের চেয়ে হাজার হাজার বেশি মানুষের মৃত্যু ঘটেছে। বহু বিজ্ঞানী এই পরিস্থিতির জন্য মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার, ১৭ জুলাই) পশ্চিম ইউরোপে সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (৮১ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট) থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। ১৯৬১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৭ জুলাইয়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে এটি ৪ দশমিক ২ ডিগ্রি বেশি।





