
আর্জেন্টিনার হারে বিষাদময় টিএসসি, বিরোধী সমর্থকদের উচ্ছ্বাস
বিশ্বকাপ ফাইনাল
লিওনেল মেসিদের হারে বিষাদের নগরীতে পরিণত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। তবে স্পেনের বিশ্বজয়ে আনন্দ উৎসবেরও দেখা মিলেছে কিছুটা। হতাশা, উৎকণ্ঠা, চাপা ক্ষোভ আর বেদনা—স্পেনের বিরুদ্ধে ফাইনালের প্রতিটা মুহূর্তে আর্জেন্টিনা ভক্তদের মনের প্রতীকী অবস্থা যেন এমনটাই। গগন বিদারী উল্লাসটা এদিন যেন হারিয়ে গেলো গোলকধাঁধায়।

রোববার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
ফুটবল বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে আগামীকাল (রোববার, ১৯ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (২০ জুলাই) ভোর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জরুরি সেবা ব্যতীত অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগির মতো’ বলেছেন: ছাত্রদল সাধারণ সম্পাদক
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও বিভ্রান্তি।

উদ্যোক্তাদের পাশে রয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্লাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্লাটফর্ম’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্লাটফর্মের উদ্বোধন করেন।

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (সোমবার, ১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেন। আজ মন্ত্রণালয়ের দপ্তরে দ্বিতীয়বারের মতো মিলিত হতে পেরে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ মরদেহ উদ্ধার
রাজধানীর আনন্দ বাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অতিরিক্ত পরিদর্শক আল মামুন। তবে এখনো মরদেহ তিনটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

আজ জোহরের পর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা
প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বিশিষ্ট এই রাষ্ট্রচিন্তকের। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পেয়েছেন বাংলা অ্যাকাডেমি পুরষ্কার। বিভিন্ন বিষয়ে ২১টির বেশি বই লিখে গেছেন গুণী এই লেখক। সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ (সোমবার, ৬ জুলাই) বাংলা অ্যাকাডেমি, কেন্দ্রীয় শহিদ মিনার ও অপরাজেয় বাংলার পাদদেশে নেয়া হবে মরদেহ। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হবে জানাজা।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

উন্নত দেশের মতো চিকিৎসা সেবা না দিতে পারা দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী
স্বাধীনতার ৫৩ বছরও জাতিকে উন্নত দেশের মতো চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথকেয়ার ইন-এলএমআইসিএস’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনার জয়; কেপ ভার্দের খেলায় মুগ্ধ ফুটবলপ্রেমীরা
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে নবাগত কেপ ভার্দের দুর্দান্ত খেলায় মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। বিদায়ের আগে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিলো কেপ ভার্দে। তবুও প্রিয় দল আকাশি-সাদার জার্সির নায়ক মেসি মাঠে টিকে গেলো, এতেই যেন তৃপ্তি আর স্বস্তি দর্শকদের।