
ডেমোক্র্যাটদের কটাক্ষ করতে নতুন শব্দ ট্রাম্পের; ‘ডাম’ শব্দের বানান নিয়ে সৃষ্টি করলেন নয়া বিতর্ক
রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের বিদ্রূপ করতে গিয়ে ইংরেজি ‘ডাম’ বা বোকা শব্দের বানান নিয়ে এক অদ্ভুত বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ নাকি জানেনই না যে ‘ডাম’ শব্দের শেষে একটি ‘বি’ অক্ষর থাকে। সিএনএনের প্রতিবেদনে এ আলোচনা উঠে এসেছে।

দুই দিনের সফরে গ্রিনল্যান্ডে ইউরোপীয় কমিশনপ্রধান; আর্কটিক অঞ্চলে সম্পর্ক জোরদারের উদ্যোগ
আর্কটিক অঞ্চলে উপস্থিতি ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে দুই দিনের সফরে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সফরে আগামীকাল সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র সই হওয়ার কথা রয়েছে।

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ চান ট্রাম্প, লক্ষ্য সৌদি-ইসরাইল সমঝোতা
ইরান যুদ্ধের অবসানের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ঢেলে সাজাতে এক মহাপরিকল্পনা তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে প্রতিহত করতে আঞ্চলিক মিত্রদের নিয়ে নতুন জোট গঠন এবং সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করাই এ কৌশলের মূল লক্ষ্য। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধকে ‘ছোট বিষয়’ হিসেবে আখ্যা ট্রাম্পের; সমালোচনা এড়াতেই কি নতুন রূপক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ সাত মাসে পড়ার পরও এই সামরিক সংঘাতকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ১৮ জন মার্কিন সামরিক সদস্যের প্রাণহানি এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটানো এই সংঘাত মূলত একটি ‘ছোট বিষয়’।

পিকঅ্যাক্স মাউন্টেনে আবার হামলার হুমকি ট্রাম্পের, নেপথ্যে ইরানের অক্ষত পরমাণু কেন্দ্র
ইরানের খার্গ দ্বীপে তেলের ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টার মাথায় নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের কাছে অবস্থিত ভূগর্ভস্থ সুসংরক্ষিত স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত শুরুর ছয় মাস পর পুনরায় আলোচিত এই পাহাড়টি নিয়ে কেন মার্কিন প্রশাসন আবার সোচ্চার হলো, তা নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব; মস্কো ও কিয়েভে দূত পাঠাচ্ছেন ট্রাম্প
ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে বিশেষ দূত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) তিনি জানান, দুই মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠানো হচ্ছে। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ সংঘাত নিরসনে এটিই ওয়াশিংটনের পক্ষ থেকে সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ। এএফপির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে খুব শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ওভাল অফিস থেকে সাংবাদিকদের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে চাপে রিপাবলিকানরা, ইরানে পূর্ণাঙ্গ সংঘাত এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওয়াশিংটনের আগামী মধ্যবর্তী নির্বাচন বড় ধরনের আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত যাতে আবার পূর্ণাঙ্গ রূপ না নেয়, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা তৎপর রয়েছেন। এ নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার বড় চ্যালেঞ্জ রয়েছে।

ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপের কাছে ফেরত চাইলেন ট্রাম্প, স্থগিত হতে পারে অস্ত্র বিক্রি
ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা ও গোলাবারুদের অর্থ ইউরোপের দেশগুলোর কাছে ফেরত চাইবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কিয়েভকে দেয়া এই সহায়তা বাবদ অর্থ আদায়ের পাশাপাশি মিত্রদেশগুলোর কাছে মার্কিন অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত রাখারও আভাস দিয়েছেন তিনি।

ট্রাম্পের হুমকির মধ্যেই কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও হামলার হুমকির মধ্যেই কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) এর এই হামলার মধ্য দিয়ে যুদ্ধের ছয় মাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন হামলায় বিয়ের অনুষ্ঠানে প্রাণহানি; মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা
ইরানে মার্কিন বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। এর মধ্যে হরমুজ প্রণালির উপকূলীয় অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় ৪ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, সমালোচনায় বিরোধীরা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের নতুন ধাতব মুদ্রা বাজারে ছেড়েছে দেশটির মুদ্রা প্রস্তুতকারী সংস্থা ইউএস মিন্ট। গত মঙ্গলবার থেকে এই মুদ্রা বিক্রি ও বাজারে ছাড়ার কাজ শুরু হয়েছে। প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের চলতি মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির ছবি স্থান পেল।