Recent event

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী | ছবি: সংগৃহীত
0

ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাত্রা করবে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের পর দুদেশের উত্তেজনা মধ্যেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। যার ফলে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। ট্রাম্প বলেন, তার বিশ্বাস দুদেশের মধ্যে এ আলোচনা ফলপ্রসূ হবে। তবে চুক্তিতে রাজি না হলে তা ইরানের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন:

জেরাল্ড আর. ফোর্ড সেখানে গিয়ে আব্রাহাম লিংকন রণতরীর সঙ্গে যোগ দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমানও মোতায়েন করা হয়। ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাতের পরদিন এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারককারী মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, শুক্রবার মাদক পাচারের সন্দেহে মার্কিন বাহিনী এই অভিযান চালানো হয়।

ইএ