Recent event

সমালোচনার মুখে ওবামা দম্পতিকে নিয়ে করা পোস্ট সরালো হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: বিবিসি
0

তীব্র সমালোচনার মুখে ওবামা দম্পতিকে নিয়ে পোস্ট করা বর্ণবাদী ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে হোয়াইট হাউজ। ১২ ঘণ্টা পর ভিডিওটি সরানো হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল থেকে শেয়ার করা ৬২ সেকেন্ডের ভিডিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা হয়েছিল। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান সদস্যরাও বিতর্কিত ওই ক্লিপটি নিয়ে সমালোচনা করেন।

আরও পড়ুন:

পরে মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, হোয়াইট হাউজের একজন কর্মী ভুলবশত এ পোস্টটি শেয়ার করেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

এর আগে, ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এটি ভুয়া বলে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিলেন।

এসএইচ