
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তারা ডাকসুতে এ ধরনের আচরণ করতে পারে: গোলাম পরওয়ার
ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুর প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ তারা ডাকসুতে এই ধরণের আচরণ করতে পারে।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর দু’টি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরানোর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দাবি বাস্তবায়ন না হলে উপাচার্যের কার্যালয় ও ডাকসু সংগ্রহশালায় কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

জুলাইকে হারিয়ে দিতে কালচারাল ফ্যাসিস্ট চক্র ষড়যন্ত্র করছে: ডাকসু ভিপি
জুলাইকে হারিয়ে দেয়ার জন্য কালচারাল ফ্যাসিস্ট চক্র প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। জুলাইকে পরবর্তী জেনারেশনের কাছে ছড়িয়ে দিতে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে কালচারালি শহিদদের কথা জারি রাখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে; হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন’
শাহবাগের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ভুক্তভোগীসহ বিভিন্ন সংগঠনের দাবি, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আর ডাকসু ভিপি সাদিক কায়েম জানালেন, ক্যাম্পাসে ফের ভয়ের রাজত্ব ফিরিয়ে আনতে দেয়া হবে না। তবে ছাত্রদল সভাপতির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না। তিনি বলেন, ‘একটি দলের নেতা দীর্ঘদিন পর দেশে ফেরার পর তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়েছে।

নারীদের ‘স্লাট শেইমিং’ করা ব্যক্তিরা জাতির কুলাঙ্গার—জামায়াত নেতার সমালোচনায় ডাকসু ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য করা জামায়াত ইসলামীর নেতাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেছেন, তারা যে দলেরই হোক না কেন, যারা নারীদের নিয়ে ‘স্লাট শেইমিং’ করে, তারা জাতির জন্য কুলাঙ্গার।

ডাকসু নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য; জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নিয়ে ‘অশ্লীল’ মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে দলটির রুকন (সদস্য) পদ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি পদসহ দলের সব দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।