
মেহেরপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মেহেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় শোভন (১৮) ও নয়ন (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২২ মে) রাত ৯ টায় মেহেরপুর মুজিবনগর সড়কের বন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দু’জন নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে ৩ লাখ টাকা জরিমানা, দু’টি ট্রাক জব্দ
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় দু’টি এক্সকাভেটর মেশিন বিনষ্ট এবং দুটি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়।

সারা দেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু কাল; ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য
পবিত্র ইদুল আযহা ২৬ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (সোমবার, ১০ মে)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-মেয়েসহ চারজন নিহত
ময়মনসিংহের মুক্তাগাছার মনতলায় ট্রাকচাপায় সিএনজির যাত্রী মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ (সোমবার, ৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে মুক্তাগাছার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব: পাইকারি থেকে খুচরা—সবজির দামে ঊর্ধ্বগতি
জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়ছে কাঁচা বাজারেও। পাইকারি বাজারে প্রতি কেজি শশা, টমেটো, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি ৫ টাকা পর্যন্ত বেড়েছে। যেটা খুচরা বাজারে বাড়ছে আরও বেশি। অন্যদিকে দূরপাল্লার ট্রাকগুলোতেও বেড়েছে ভাড়া। ট্রিপ নিয়ে দেখা দিয়েছে সংকট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ৭
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫
সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ ৫ জনকে আটক করা হয়।

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় নিহত ১
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় সাগর হোসেন নামের প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদযাত্রায় ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে বাড়ি ফিরছে মানুষ, অতিরিক্ত ভাড়া আদায়
টাঙ্গাইলে বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন বগুড়া আফজাল হোসেন। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন তিনি। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাসে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানে তাকে গুণতে হয়েছে বাড়ি ভাড়া। যেখানে স্বাভাবিক সময় বাসে সাড়ে তিন থেকে চারশো টাকায় যেতে পারেন। সেখানে ঈদ উপলক্ষে খোলা ট্রাকেই তার কাছে ৫০০ টাকা ভাড়া নেয়া হয়েছে।

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় এস এম জাহিদুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় ডায়মন্ড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।