নারায়ণগঞ্জে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২

উদ্ধারকৃত মরদেহ
উদ্ধারকৃত মরদেহ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানায় পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৌকুলী বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মৌকুলী এলাকার মজিবর হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন (৬০) এবং ইজিবাইকের চালক রিফাত (২৩)। সে একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত শাওন (২৮) ও সাদিয়া (১৮) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

ঘটনার হাইওয়ে ভূলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর চালককে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে ট্রাক চালকের নাম জানা যায়নি। এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

এসএইচ