নিহত আকরাম হোসেন মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সার ও কীটনাশক ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল ওই স্থানে বিকল অবস্থায় দাঁড়ানো পাটবোঝায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পিছনে ঢুকে যায়।
আরও পড়ুন:
জানা যায়, এসময় মাথায় আঘাত পাওয়া মোটরসাইকেল আরোহী আকরামকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
স্থানীয়রা আরও জানান, বিকল ট্রাকটি ওই স্থানে দাঁড়িয়ে থাকলেও কোনো পার্কিং বাতি না জ্বালানোর ফলে দূর থেকে মোটরসাইকেল চালক দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




