নিহত জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়াকান্তা এলাকার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাহিদ গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ট্রাকটি কাঁচপুর হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




