
রাঙামাটিতে ৬ মাদকসেবী গ্রেপ্তার; মুচলেকায় ৩ কিশোরের মুক্তি
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সেবী ও কিশোরসহ ৯ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এদের মধ্যে জনবিরক্তি কার্য করার অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসেবনে জড়িত থাকার সন্দেহে আটক ৩ কিশোরকে পরিবারের জিম্মায় মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে ।

মানিকগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার মামলায় স্ত্রী হাসনা আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ১২ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের আগে ওই গ্রামের এক নারীর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সাবেক দুই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টঙ্গীতে গ্রেপ্তার ২ মাদক কারবারি
এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর গাজীপুরের টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির মাদক কারবারি ও ২০টি মামলার আসামি মোমেলা বেগম (৪০) ও তার সহযোগী দুলেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১২ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫২, মামলা ৩২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।

যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগে প্রশ্নফাঁস; মহাপরিচালকের পদত্যাগ দাবি পরীক্ষার্থীদের
যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীরা।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

পাবনা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২
পাবনা সদর থানার বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তমসের মোল্লা ও রাশিদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।