নোয়াখালীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ আসামি
পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ আসামি | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিরা হলেন— আমানুউল্ল্যাপুরের একই ওয়ার্ডের বাসিন্দা মো. ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও তাজুল ইসলাম সুমন (৩৪)।

আজ (শনিবার, ৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওয়ারেন্ট তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। অভিযান চলাকালীন ১ নম্বর আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড়ে সেলিমের চায়ের দোকানের সামনে তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ধাওয়া করে পুলিশ। এসময় দুইজন ধরা পড়লেও একজন পালিয়ে যায়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, পরে আটকদের তল্লাশি করে আসামি ফরহাদ ইসলাম ফাহিমের কাছ থেকে ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা বুলেট ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এছাড়া আসামিরা এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশে সেখানে অবস্থান করছিল বলেও জানায় পুলিশ। এ ঘটনায় এসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

এসএইচ