স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করে হাদি হত্যার আসামিদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।’
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।’
আইনশৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
এর আগে গতকাল (রোববার, ৮ মার্চ) বিকেলে দুই দিনের সফরে জন্মভূমি কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফর করেন তিনি। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।





