
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এসময়ে তাদের স্বজনরা কীভাবে সময় কাটিয়েছে, সেটি তারা ছাড়া কেউ বুঝবেন না।

৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী
গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান। আজ (রোববার, ৩০ আগস্ট) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গুমের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে দায়িত্ব নেবে রাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী
বিভিন্ন সময়ে যারা গুম করেছে, বিচারের পর তারা ক্ষতিপূরণ দিতে না পারলে রাষ্ট্র সে ক্ষতিপূরণ দেবে। আর এখন ভুক্তভোগীরাই সরাসরি আদালতে যেতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুমচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

গুম বন্ধ করতে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যতে ‘গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ করতে সরকার পৃথক আইনি কাঠামো প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (রোববার, ৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে প্রকাশিত এক বাণীতে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ উত্থাপিত হয়েছে।'

গুম-খুনের শিকার ও জুলাইয়ে শহিদ-আহত পরিবারের ৭৪ জন পেলেন চাকরির নিয়োগপত্র
প্রধানমন্ত্রী তারেক রহমান গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন।

একাত্তরের আকাঙ্ক্ষা ধারণ করে দেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একাত্তরের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ বিনির্মাণে কাজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।আজ (শনিবার, ২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিগত সময়ে মানবাধিকার ও গুম প্রতিকার প্রতিরোধ আইন হ-য-ব-র-ল ছিলো: আইনমন্ত্রী
মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিকার প্রতিরোধ আইন বিগত সময় হ-য-ব-র-ল ছিলো এমন কথা উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এ আইনগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।’ তাছাড়া মানবাধিকার কমিশন যেকোনো আইন লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে পারবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির
বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সমালোচনার মুখে অবশেষে পুনর্গঠিত হচ্ছে র্যাব; স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ
দীর্ঘ সমালোচনার মুখে অবশেষে, পুনর্গঠিত হচ্ছে-র্যাব। তবে, প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গঠন হচ্ছে একটি বহুমুখী অভিযোগ প্রতিকার কমিটি। তবে বিশেষজ্ঞদের মতে, কেবল কাগজে-কলমে আইন প্রণয়ন নয়, নতুন এই বাহিনীর সুফল নির্ভর করবে এর সঠিক ও নিরপেক্ষ বাস্তবায়নের ওপর।

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে পরোয়ানা
দেড় দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।