
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

হারামাইনের নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: রেজাউল করীম
মক্কা ও মদিনার নিরাপত্তাকে সবধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের ‘পর্দা করে’ আসতে হবে: ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের ‘পর্দা করে’ আসার কথা বলেছেন দলটির সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম
শুধু আইন দিয়ে দুর্নীতি, অপরাধ, মদ-গাঁজা বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি দলীয়করণ করছে: গাজী আতাউর রহমান
বিএনপি, আওয়ামী লীগের চেয়েও বেশি দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আজ (বুধবার, ১২ আগস্ট) বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: মুফতি রেজাউল
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে দলটির আমির মুফতি রেজাউল করিম দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

পুশইন করে ভারত মানবতাবিরোধী কাজ করছে: রেজাউল করিম
পুশইন করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতাবিরোধী কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।

একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর
বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

দেখা করতে ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সিদ্ধেশ্বরী রোডের রূপায়ণ স্বপ্ন নিলয়ে পৌঁছেছেন।

রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি থাকলে প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য অর্জিত হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য অর্জিত হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে এ ভাষণ প্রচার করা হয়।

দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অপর পাল্লা গোপনে ভারত: রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই।