
যুক্তরাষ্ট্রের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে: আরাঘচি
ইসলামাবাদে তেহরান–ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর এএফপির।

ওমান থেকে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ওমান সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ওমান থেকে পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরা
দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি ইসলামাবাদ ত্যাগ করেছে। আল জাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভেদ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

ইসলামাবাদে কঠোর নিরাপত্তা; আলোচনার টেবিলে বসা নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এক সপ্তাহের বেশি সময় ধরে কঠোর নিরাপত্তা লকডাউনের কবলে রয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়টি নিয়ে এখনো চরম অনিশ্চয়তা কাটছে না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নৌ অবরোধ সরালে ইসলামাবাদে আলোচনায় রাজি ইরান: সাঈদ ইরাভানি
যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে তেহরান পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ইরানি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিকে হয়ে আসছে ইসলামাবাদে শান্তি আলোচনার সম্ভাবনা
ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর পর দেশটির শাসনব্যবস্থায় যে সংকটের সৃষ্টি হয়েছে, তার প্রভাবে ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের কথা বললেও এখন খোদ তিনি নিজেই দেশটিতে ‘শাসনতান্ত্রিক ফাটলের’ ইঙ্গিত দিচ্ছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন আজ সন্ধ্যায়
ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা আজ (সোমবার, ২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক আগামী সপ্তাহেই
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী শুক্রবারের আগেই শুরু হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তানের উচ্চপদস্থ দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় দফার সংলাপে বসতে রাজি নয় ইরান: তাসনিম নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে ইরান এখনো কোনো সম্মতি দেয়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ আজ (শনিবার, ১৮ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদুলু এ তথ্য জানিয়েছে।

সৌদি-কাতার-তুরস্ক সফর শেষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্কে তার কূটনৈতিক সফর শেষ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (শনিবার, ১৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু পাকিস্তানের
ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দু’টি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।