এর আগে গতকালই তিনি ইসলামাবাদ ত্যাগ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আরাঘচি জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা বা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছেন।
আরাঘচির এ সফরের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে তার বিশেষ প্রতিনিধিদের সফর বাতিল করার ঘোষণা দেন। মার্কিন এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আরাঘচি এক পোস্টে মন্তব্য করেন যে, ‘যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে আসলেই কতটা আন্তরিক, তা দেখার বাকি আছে।’





