ইসরাইল
‘নিজের পররাষ্ট্রনীতির ওপরই নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র’

‘নিজের পররাষ্ট্রনীতির ওপরই নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র’

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র তার নিজের পররাষ্ট্রনীতির ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সম্প্রতি দ্য ইকোনমিস্টে নিবন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৩ ফিলিস্তিনির জানাজায় মানুষের ঢল

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৩ ফিলিস্তিনির জানাজায় মানুষের ঢল

অধিকৃত পশ্চিম তীরে পড়া ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত তিন ফিলিস্তিনি নারীর জানাজায় হাজারো মানুষ সমবেত হয়েছেন। আসন্ন ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইরানের গ্যাস স্থাপনায় হামলা, ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ ঘোষণা

ইরানের গ্যাস স্থাপনায় হামলা, ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ ঘোষণা

ইরানের গ্যাস স্থাপনাগুলোতে হামলার পর দেশটি থেকে ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

বাসিজ মিলিশিয়া বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত: আইআরজিসি

বাসিজ মিলিশিয়া বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিশ্চিত করেছে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা-সংশ্লিষ্ট মিলিশিয়া বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলেইমানি দেশটিতে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইসরাইল গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) লক্ষ্যভিত্তিক হামলায় আলী লারিজানিকে হত্যার দাবি করার পর ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহরে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ‘ন্যাটোর যুদ্ধ নয়’: ব্রিটিশ মন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ‘ন্যাটোর যুদ্ধ নয়’: ব্রিটিশ মন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে ‘ন্যাটোর যুদ্ধ নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। তিনি বলেছেন, বর্তমান সংঘাতকে ন্যাটো জোটের সামরিক অভিযানের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পদক্ষেপ।

যুদ্ধবিরতি ভেঙে গাজায় চালানো ইসরাইলি বিমান হামলা, নিহত ১৩

যুদ্ধবিরতি ভেঙে গাজায় চালানো ইসরাইলি বিমান হামলা, নিহত ১৩

যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গাজায় চালানো ইসরাইলি বিমান হামলায় একদিনে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ২৮ ফেব্রুয়ারি বন্ধের পর আগামী ১৮ মার্চ উভয় দিক থেকেই রাফাহ সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে পণ্য পরিবহনে থাকছে না অনুমতি।

লেবানন-ইরানে যৌথ হামলা অব্যাহত; পাল্টা আক্রমণের দাবি তেহরানের

লেবানন-ইরানে যৌথ হামলা অব্যাহত; পাল্টা আক্রমণের দাবি তেহরানের

যুদ্ধে ১৭তম দিনেও লেবাননের বৈরুসহ ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরাইলি বাহিনী। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুদের হামলা মোকাবিলাসহ পাল্টা আক্রমণ অব্যাহত রাখার দাবি করছে ইরানও।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া:  জেলেনস্কি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হামলার জন্য ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা; মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা; মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

মার্কিন হুঁশিয়ারির তোয়াক্কা না করেই যুদ্ধের ১৬তম দিনে ইসরাইলে দফায় দফায় হামলা শুরু করেছে ইরান। ভিন্ন ফ্রন্ট থেকে মধ্য ও দক্ষিণ ইসরাইলে হামলা করছে লেবাননের হিজবুল্লাহও। আর উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি তেল বন্দরে আশেপাশের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আইআরজিসি। এর আগে, ইরানের ইসফাহানে বোমা হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। এদিকে, ট্রাম্প দাবি করছেন, ইরান যুদ্ধবিরতির চুক্তি করতে চায় কিন্তু চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্রের অনুকূলে নয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য ‘হুমকি’: মোহাম্মদ গালিবাফ

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য ‘হুমকি’: মোহাম্মদ গালিবাফ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, চলমান যুদ্ধ এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। এমন তথ্য জানা গিয়েছে আল জাজিরার প্রতিবেদনে।