
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের; ওমানে গেলেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফরে গেছেন। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে তেহরান ও মাসকাটের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবেই এই সফর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাইন অপসারণে বাইরের সাহায্য লাগবে না বলে জানালো ইরান
হরমুজ প্রণালিতে মাইন অপসারণের জন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরান দাবি করেছে, এ ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলবে। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ; কাতারের সঙ্গে আলোচনায় বসছে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় একটি বৈঠকে যোগ দিচ্ছে ইরান। বুধবারের এই বৈঠকে মূলত জব্দ করা ইরানি অর্থ ফেরত পাওয়া এবং গত ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক দেশগুলোর যুদ্ধে অংশ নেয়ার ‘অকাট্য প্রমাণ’ পেয়েছে ইরান
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধে এই অঞ্চলের কিছু দেশ সরাসরি অংশ নিয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ (মঙ্গলবার, ২৩ জুন) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বিষয়ে তাদের কাছে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে এবং এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোকে আইনি পরিণতির মুখোমুখি হতে হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরমাণু পরিদর্শন নিয়ে শর্ত দিলো ইরান; এখনই কোনো প্রতিশ্রুতি নয়
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে পুনরায় প্রবেশ করতে দেয়া হবে কি না—সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো সরাসরি বিবৃতি আসেনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইরান আলোচনায় মূল ইস্যু লেবানন সংঘাত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া আলোচনায় লেবানন সংঘাতের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইরান। ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াই ছাড়াও ইরানের জব্দ করা অর্থ ফেরত এবং তেল বিক্রির মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতি’; সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল
লেবাননে ইসরাইলের হামলা বন্ধ নিশ্চিত করাসহ যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি পূরণে চাপ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির ফারস নিউজ এজেন্সির বরাত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘আমেরিকার দ্বিধাদ্বন্দ্বে বিলম্ব’; রোববার চুক্তি সইয়ের খবর নাকচ করলো তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) আগামীকাল (রোববার, ১৪ জুন) সই হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই ভিন্ন বার্তা এলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন পক্ষের ‘দ্বিধাদ্বন্দ্ব’ বা দোদুল্যমানতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী; অভিযোগ তেহরানের
ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক দফার দফায় চালানো বিমান হামলা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) সঙ্গে ‘পুরোপুরি সমন্বিত’ ছিল বলে দাবি করেছে তেহরান। গতকাল (সোমবার, ৭ জুন) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগ করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

বৈরুতে নতুন করে ইসরাইলি হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহুর
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এই এলাকায় হামলা জোরদারের ঘোষণা এমন এক সময়ে এলো, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের মধ্যস্থতা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে আগে যুদ্ধবিরতি; এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ইরান
লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে একটি প্রধান শর্ত হিসেবে বহাল রয়েছে বলে জানিয়েছে ইরান। লেবাননে ইসরাইলি বাহিনীর অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইরান এই অবস্থান স্পষ্ট করলো। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ‘রাজনৈতিক বার্তা’ দিচ্ছে; অভিযোগ ইরানের
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তাদের ওপর অর্পিত দায়িত্বের বাইরে গিয়ে ‘রাজনৈতিক বার্তা’ দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ এক বিবৃতিতে সংস্থাটির তীব্র সমালোচনা করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।