
ইয়েমেনে গৃহযুদ্ধ: বাস্তুচ্যুত এক লাখেরও বেশি নাগরিক
ইয়েমেনি সরকারি বাহিনী ও সৌদি বাহিনীর সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বাস্তুচ্যুত এক লাখেরও বেশি ইয়েমেনি, অনেকেই আশ্রয় নিয়েছে লোহিত সাগরে নৌকায়।

বাব-এল-মান্দেব প্রণালি হুথিদের দখলে; চাপে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথি বিদ্রোহীদের কৌশলগত অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অর্থনৈতিক সংঘাত ও দর-কষাকষিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হল। ওয়াশিংটনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইয়েমেনে হুথিদের আকস্মিক উত্থান ও মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের নতুন ফ্রন্ট
ইয়েমেনে বজ্রের গতিতে হুথিদের উত্থান তাকিয়ে দেখছে বিশ্ব। বাড়ছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে হুথিদের উত্থানের আশঙ্কা। বিপজ্জনক মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের বহুমুখী সংকট। অগ্রযাত্রার নেপথ্যে নিজেদের অভ্যন্তরীণ স্বার্থ আর সৌদি আরবের সাথে তিক্ততা হলেও, প্রশ্ন উঠছে- হুথিদের এমন হঠাৎ উত্থান ও অগ্রযাত্রা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানকে ঠিক কতটা সহায়তা করবে?

হুথিদের দখলাভিযানের পর ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার
ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলের বন্দরনগরী মোখা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সরকারি বাহিনীর পিছু হঠাকে ‘বেদনাদায়ক ও হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য সুলতান আল-আরাদা।

হুথিদের দখলে ইয়েমেনের মানবিক সহায়তা কেন্দ্র, জাতিসংঘের উদ্বেগ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর ড্রোন হামলার পর সাময়িকভাবে তা বন্ধ করেছে রিয়াদ। এমন পরিস্থিতিতে ড্রোন হামলার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে বাগদাদ। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে ওই অঞ্চলের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে ইয়েমেনের মোচায় মানবিক সহায়তা কেন্দ্র হুথিদের দখলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

ইয়েমেন সংকট: তাইজে হুতিদের আকস্মিক অগ্রগতিতে ভেঙে পড়ছে দীর্ঘদিনের যুদ্ধবিরতি
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতি বিদ্রোহীদের আকস্মিক হামলায় তীব্র লড়াই শুরু হয়েছে। এতে অঞ্চলটিতে চার বছর ধরে চলা আপেক্ষিক শান্ত পরিবেশ ভেঙে পড়ে নতুন করে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। ২০২২ সালের পর এটিকেই সেখানকার সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে বর্ণনা করা হচ্ছে।

ইয়েমেনে হুতি হামলায় বিধ্বস্ত মোখা বন্দর, নিহত চার বেসামরিক নাগরিক
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরানপন্থী হুতি বাহিনী লোহিত সাগরের বন্দর শহর মোখায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) এর এই হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১৫৩, আহত ২৪৩
ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে চালানো ২০২৫ সালের তিন মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে পাঠানো পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনের অংশ থেকে এই তথ্য ফাঁস হয়েছে।

২০২৫ সালে মার্কিন সামরিক অভিযানে ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগনের মূল্যায়নের বরাত দিয়ে গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। আগের বছরের তুলনায় এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরামকোর জাজান শোধনাগারে আগুন; দায় স্বীকার হুতিদের
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সৌদি আরামকোর জাজান শোধনাগারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। আজ (রোববার, ৯ আগস্ট) সকালে এই হামলার দাবি করে তারা। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সানায় ইরানি বিমান ঠেকানোর অভিযোগ, সৌদিকে হুমকি হুতিদের
সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেয়ার চেষ্টা করেছে সৌদি ‘যুদ্ধবিমান’। গতকাল (শুক্রবার, ৩ জুলাই) এমন অভিযোগ তুলে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেন উপকূলে ‘সন্দেহজনক তৎপরতা’; জাহাজগুলোকে সতর্ক করলো ইউকেএমটিও
ইয়েমেনের আল-মুকাল্লা উপকূল থেকে ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ‘সন্দেহজনক তৎপরতা’র খবর পেয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।