ইয়েমেনে গৃহযুদ্ধ: বাস্তুচ্যুত এক লাখেরও বেশি নাগরিক

ইয়েমেনে সাঁজোয়া যানে অবস্থান করছেন এক সেনা সদস্য
ইয়েমেনে সাঁজোয়া যানে অবস্থান করছেন এক সেনা সদস্য | ছবি: আল জাজিরা
0

ইয়েমেনি সরকারি বাহিনী ও সৌদি বাহিনীর সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বাস্তুচ্যুত এক লাখেরও বেশি ইয়েমেনি, অনেকেই আশ্রয় নিয়েছে লোহিত সাগরে নৌকায়।

এদিকে, হুতিদের বিরুদ্ধে মার্কিন সহায়তার আবেদন খারিজ হওয়ার পর বেইজিংয়ের হস্তক্ষেপ চেয়েছে সৌদি সরকার। আঞ্চলিক সংঘাত নিয়ন্ত্রণে ইরান-যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানে নতুন করে বড় আকারের হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।

এছাড়া ইরানের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানের অংশ হিসেবে একটি ইরানি ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দক্ষিণ লেবাননজুড়ে দফায় দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

ইএ