
আজ বৃষ্টির সম্ভাবনা ঢাকায় আবহাওয়া থাকবে মেঘলা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
সকাল থেকেই ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে সারা দেশে আজ বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তর।

আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী ৫ দিন দেশের প্রায় সর্বত্র বৃষ্টির আধিক্য থাকতে পারে বলে জানিয়েছে আহাওয়া অফিস। ফলে দিনে ও রাতে সার্বিক তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
দেশের নয় অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গেলবার, ২৫ আগস্ট) ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানীতে আজ হালকা বৃষ্টির আভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীর আকাশ আজ মেঘলা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (শুক্রবার, ২১ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ (শনিবার, ১৫ আগস্ট) দেশের সমুদ্রবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।