আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রাজধানীর আকাশ পরিষ্কার থাকবে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।
অন্যদিকে, অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 founder Abhijeet Dipke-320x167.webp)



