Recent event

রাজধানীতে বাড়ছে গরমের অনুভূতি

আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: সংগৃহীত
0

শীত বিদায় নিতে শুরু করায় রাজধানীতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, সঙ্গে বাড়ছে গরমের অনুভূতিও। আজ (রোববার, ১ মার্চ) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় আদ্রতা ছিলো ৮৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সোমবার (২ মার্চ) সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।

আরও পড়ুন:

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এফএস