
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মী (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের পাঁচ তলাবিশিষ্ট একটি ভবনের তিনতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফরিদপুরে জাহাজের সুকানির রহস্যজনক মৃত্যু, ক্ষত রয়েছে মাথায়
ফরিদপুরে বাকিয়ার রহমান সুমন (৪০) নামে জাহাজের এক সুকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি- পিটিয়ে হত্যা করে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের জানানো হয়েছে। তবে মরদেহটির গলায় কোনো দাগ নেই এবং মাথার কপালের অংশে গভীর ক্ষত রয়েছে বলে পরিবারটি দাবি করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে ২৬ ঘণ্টায়ও অভিযোগ নেয়নি পুলিশ।

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত
নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।

‘সালিশে প্রকাশ্যে অপদস্থ-মারধরের অভিযোগ’, তরুণীর আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গ্রাম্য সালিশে প্রকাশ্যে অপদস্থ ও মারধরের পর এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর কাশাদহ এলাকায় এমন ঘটনা ঘটে।

খিলগাঁওয়ে মা ও সন্তানের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে এক মা ও তার সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে পাঁচ বছরের ছেলের গলা কেটে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

চকবাজারে ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
রাজধানী চকবাজার এলাকায় গলায় ফাঁসি দিয়ে ফারহান রহমান জিহাদ (১৭) একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ (রোববার, ২২ মার্চ) আনুমানিক বেলা পাঁচটায় চকবাজার থানাধীন পোস্তা কাজী রিয়াজুদ্দিন রোড ২৩/১ এর একটি বাসার ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

শিশুকে শ্বাসরোধ করে হত্যা; ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেয়ার চেষ্টা
কুষ্টিয়ার দৌলতপুরে মা ও চাচির পারিবারিক বিরোধের জেরে আড়াই বছরের শিশু নুজাইফা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট চাচি কল্পনা আক্তারকে (১৫) আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ১৮ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ‘ছুরিকাঘাতে হত্যার পর’ স্বামীর আত্মহত্যা!
নওগাঁর আত্রাই উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, স্ত্রী ও আড়াই বছরের মেয়ে সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী জয় সরকার (২৫) আত্মহত্যা করে থাকতে পারে। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

‘বদলি করায়’ ইবির নারী শিক্ষককে হত্যা; এরপর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। আজ (বুধবার, ৪ মার্চ) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কুমিল্লার চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।

ইকরার আত্মহত্যা: আলভী ও অভিনেত্রী তিথিসহ পরিবারের বিরুদ্ধে মামলা
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার (Suicide of Afra Evnath Khan Ikra) ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী (Actor Zaher Alvi) ও অভিনেত্রী ইফফাত আরা তিথির (Actress Iffat Ara Tithi) নামে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (রবিবার, ১ মার্চ) ঢাকার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।