
নারায়ণগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই-ডাকাতির অভিযোগ, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে বাবু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উত্তরায় সেনাবাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাজধানীর উত্তরা এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ( শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উত্তরার ধরাঙ্গারটেক রানাভোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

রাজধানীতে সেনাবাহিনীর যৌথ অভিযান; অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩
রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগজিন, ১৮ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, দেশিয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদিসহ সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টায় উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলার সদর উপজেলার হকদি, বালিগাঁও এলাকায় অভিযানকালে এ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নাটোরে সেনাবাহিনীর অভিযান, জার্মান শটগানসহ আটক ২
নাটোরে অভিযান চালিয়ে একটি জার্মান শর্টগান, রাইফেলের বডি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মদসহ তাপস কুমার এবং শ্রী প্রশান্ত নামের দুই যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল।

মেহেরপুরে জামায়াত নেতার গাড়ি থেকে উদ্ধারকৃত সরঞ্জাম অস্ত্র নয়, আটক ৩ জনের মুক্তি
মেহেরপুরে যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল নিয়ে দিনভর চলা ধূম্রজালের অবসান ঘটেছে। পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধারকৃত সরঞ্জামগুলো প্রাণঘাতী কোনো অস্ত্র নয় বরং সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত হয়ে আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

জাতীয় সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে বৈধ আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখা থেকে জারি করা আদেশের বলে নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির এ নির্দেশনা জারি করেন।

এখনো উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র; নির্বিঘ্ন ভোটে শঙ্কা
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও উদ্ধার হয়নি নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫ হাজারের বেশি গুলি-কার্তুজ এবং ২৭টি অস্ত্র। অপরদিকে, প্রায়ই খুন ও সহিংতার ঘটনা ঘটছে নরসিংদীতে। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব অস্ত্র ও গুলি এবং কতটা নির্বিঘ্নেই বা সম্ভব এ জেলার ভোট—সে প্রশ্নই হয়তো এখন সবার মনে।

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাত আড়াইটায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযান: পিস্তল-বুলেটসহ আটক ১
কুমিল্লার হোমনা উপজেলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।

নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে: আইজিপি
নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে বলে আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এমন কথা বলেন।